ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে হতদরিদ্রদের ১৪ বস্তা চাল জব্দ, ১ লাখ টাকা জরিমানা!

admin
এপ্রিল ১০, ২০২০ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় গ্রামপুলিশের বাড়ী থেকে হতদরিদ্রদের রেশনের ১৪ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এছাড়া ডিলার ও গ্রাম পুলিশকে এক লাখ টাকা জরিমানা, ডিলারের লাইসেন্স বাতিলসহ ওই গ্রাম পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইসমাইল হোসেন যদুনন্দী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গ্রামপুলিশ মুরাদ কাজীর বাড়ী থেকে হতদরিদ্রদের রেশনের ১৪ বস্তা চাল জব্দ করেন।

এ ঘটনায় জড়িত থাকার অপরাধে সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আলীমুজ্জামান নয়নকে ৭৫ হাজার টাকা জরিমানা এবং তার লাইসেন্স বাতিল করা হয়েছে। এছাড়া উপজেলার যদুনন্দী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গ্রামপুলিশ মুরাদ কাজীকে ২৫ হাজার টাকা জরিমানা এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার গণমাধ্যমকে বলেন, ৩০ কেজি ওজনের মোট ১৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। এই চাল করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করা হবে। যে ভোক্তারা গ্রামপুলিশের কাছে চাল বিক্রি করেছেন তাদের চিহ্নিত করে, তাদের রেশন কার্ড বাতিলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স/এষ্