ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার সহকারী মৌলভী নিহত
হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর মুসলিম মিশন দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী মৌলভী মাওলানা আবদুল মজিদ (৫৫) সোমবার ঢাকা-খুলনা মহা সড়কের রঘুনন্দনপুর এলাকার ফরিদপুর মুসলিম মিশন এর প্রধান ফটকের সামনে দ্রুতগামী মাহেন্দ্রের চাপায় নিহত হয়েছেন।
জানা য়ায়, মাওলানা আবদুল মজিদ সকাল সোয়া ৯টার দিকে ওই স্থানে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী যাত্রীবাহী মাহেন্দ্র তাকে চাপা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুরমেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি দুপুর ১ টার দিকে মারা যান। নিহত মাওলানা আবদুল মজিদ এর গ্রামের বাড়ী সালথা উপজেলার পুররা মৃর্ধা পাড়া গ্রামে। এর আগে গত দুই বছরে একই স্থানে সড়ক দূর্ঘটনায় মুসলিম মিশনের ছাত্র দোলোয়ার ও একজন পথচারী নিহত হন ও বহুলোক আহত হবার ঘটনা ঘটেছে। সড়ক দূর্ঘটনা এড়াতে সড়কের ফরিদপুর মুসলিম মিশন এর প্রধান ফটকের সামনে একটি স্পিড বেকার নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী ও ফরিদপুর মুসলিম মিশন কর্তৃপক্ষ। এ ব্যাপারে ফরিদপুর মুসলিম মিশন এর সম্পাদক অধ্যাপক এম এ সামাদ জানান, এই স্থানে প্রায়ই সড়ক দূঘটনা ঘটে।ফলে দ্রুতগামী গাড়ী নিয়ন্ত্রনের জন্য সড়কের এই স্থানে একটি স্পিড বেকার নির্মানের জন্য সড়ক ও জনপথ বিভাগে ও জেলা প্রশাসনকে আমরা লিখিত ভাবে জানিয়েছি কিন্তু অদ্যাবধি কোন পদক্ষেপ নেয়া হয়নি। অধ্যাপক এম এ সামাদ জানান,অবিলম্বে এখানে স্পিড বেকার নির্মান করা না হলে আরো বড় ধরনের দূঘটনা ঘটতে পারে।
স/মা

