ঢাকাবৃহস্পতিবার , ১৭ জানুয়ারি ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে স্ত্রীকে হত্যা করে বাবার বাড়ী ফেলে গেল স্বামী!

admin
জানুয়ারি ১৭, ২০১৯ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে বৃহস্পতিবার ভোর রাতে স্ত্রীকে হত্যা করে তার বাবার বাড়ী ফেলে রেখে গেলেন ঘাতক স্বামী। নিহত ওই নারীর নাম নাসিমা বেগম(৩০)।

নাসিমা কৃষ্ণনগর ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের সজল সরদারের মেয়ে। আর ঘাতক স্বামীর নাম রাসেল মুতুব্বর। তার বাড়ী মহারাজপুর এলাকায়।

ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে ওই পরিবার থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসিমা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করে। তিনি বলেন, পরিবার থেকে জানতে পেরেছি তার স্বামী ভোর রাতে তাকে মেরে মেয়েটির নিজ বাড়ীতে ফেলে রেখে চলে যায়। ঘর থেকে বাইরে নাসিমার আওয়াজ শুনে তার মা আসিরন বেগম বাইরে বের হলে উঠানে মেয়েকে পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেয়। এর ভিতর নাসিমা মৃত্যুর কোলে ঢলে পরে। এরপর সেখানে গিয়ে আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স/এষ্