ঢাকাশুক্রবার , ১৩ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে সৈয়দুল আলম তপন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

abu naser
আগস্ট ১৩, ২০২১ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে সৈয়দুল আলম তপন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

 

 

 

আনোয়ার জাহিদ।।

ফরিদপুর শহরের মহিম স্কুলের মাঠে সৈয়দুল আলম তপন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আজ শুক্রবার বিকাল থেকে শুরু হয়েছে। স্থানীয় বারোটি দলকে ৪ গ্রুপে বিভক্ত করে লিগ পদ্ধতিতে খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মোকাবেলা করে গোয়ালচামট মোল্লা বাড়ি সড়ক একাদশ বনাম ওয়ারলেস পাড়া একাদশ। খেলাটি গোলশূন্য ড্র হওয়ায় একটি করে পয়েন্ট পায় দুই দল। এর আগে খেলার উদ্বোধন করেন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাছির।

এসময় উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান কুমার সাহা, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মোবারক খলিফা, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর অপূর্ব কুমার সাহা। সংরক্ষিত মহিলা কাউন্সিলর ওয়ার্ডের আফরোজা সুলতানা টুটু, ওয়ার্ডের মাসুমা বেগম, নাজনীন আক্তার, জুলিয়া আক্তার, চামেলি আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোলাম মোহাম্মদ নাসির এর ছোট ভাই ও সোনালী ব্যাংকের গোয়ালন্দ শাখার ব্যবস্থাপক মাহবুবুল আলম মিন্টু। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্ত বর্গ খেলায় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। উল্লেখযোগ্য সংখ্যক এই ম্যাচটি উপভোগ করে। এই টুর্নামেন্টের দিকনির্দেশনা রয়েছেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাসির। এবং টুর্নামেন্টের এর পরিচালনার দায়িত্বে রয়েছেন তাফসির স্মরণ, তানভীর শুভ, ইমরান সাদ , মোহাম্মদ মেহেদি হাসান নাসির ও রাম বণিক শেখ মিলন।