ঢাকাশনিবার , ১০ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরে সাড়ে আটলক্ষ টাকা আত্মসাত মামলায় গ্রেপ্তার ১

admin
জুন ১০, ২০১৭ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আব্দুল হামিদ গাজী (৫৫) নামক এক প্রতারককে গ্রেফতার করেছে। পিবিআই সূত্র জানায়, মামলাটি পিবিআই কর্তৃক স্ব-উদ্যোগে ফরিদপুর জেলার কোতয়ালী থানার মামলা নম্বর-১৩ তারিখ- ০৭/১২/১৬খ্রিঃ ধারা- ৪২০/৪০৬ পেনাল কোড গত ১৮/১২/১৬ খ্রিঃ তারিখে গ্রহণ করা হয়।

অএ মামলার বাদী হারুন অর রশীদ, পিতা ওসমান আলী খান,সাং-ফতেপুর,থানা-কোতয়ালী, জেলা ফরিদপুর অভিযোগে উল্লেখ করেন তার কোতয়ালী থানাধীন ফতেপুর সাকিনন্থ ইট ভাটার পাক মিলে ইট কাটার কাজ করার জন্য অগ্রিম ৮,৫০,০০০(আট লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এজাহারনামীয় ১নং আসামী আব্দুল হামিদ গাজী সঞ্চয়ী হিসাব নং-৬২৪৯/৮ জনতা ব্যাংক লিঃ, শ্যামনগর শাখা,সাতক্ষীরা বরাবরে প্ররন করেন। মামলাটি প্রাপ্ত হয়ে এজাহারনামীয় আসামী ১। আব্দুল হামিদ গাজী(৫৫), ২। আব্দুল হাফিজ গাজী(৪৫), উভয় পিতা- হকশান গাজী, সাং- জয়নগর, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতারের জন্য সাতক্ষীরার শ্যামনগর থানা অফিসার ইনচার্জ বরাবর অনুসন্ধানপত্র প্রেরণ করা হয়।

কিন্তু শ্যামনগর থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়। উক্ত ব্যাংকের হিসাবের তথ্য পাবার অনুমতি চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়। বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক আব্দুল হামিদ গাজীর হিসাব নং ৬২৪৯/৮ এর লেনদেনের প্রতিবেদন পাবার জন্য সংশিষ্ট ব্যাংকে পত্র প্রেরণ করা হয়। প্রতিবেদন পর্যালোচনাা করে দেখা যায় ১নং আসামী তার সঞ্চয়ী হিসাব হতে বিভিন্ন সময়ে ৮,৫০,০০০(আট লক্ষ পঞ্চাশ হাজার) উত্তোলন করেন। আসামী আব্দুল হামিদ গাজীকে অপরাধী নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার,পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফরিদপুররে তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোঃ দেলোয়ার হোসাইন সঙ্গীয় এসআই মিজানুর রহমান, এ,এস,আই মীর মোশাররফ হোসেন,মোঃ মোরাদ হোসেন, মোঃ আলমগীর হোসেন গ্রেফতার অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামী আব্দুল হামিদ গাজী(৫৫) কে দীর্ঘ ০৭(সাত) মাস পলাতক থাকাকালীন তার নিজ বসত বাড়ির পাশে বিলের মধ্যে চিংড়ী মাছের ঘেরের ঘর হতে রাত্রি অনুমান ০১.৪৫ টায় তাকে গ্রেফতার করে। মামলাটি তদন্তাধীন আছে।

স/এষ্