ঢাকামঙ্গলবার , ৩০ জানুয়ারি ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে সাড়ে ৪ লাখ টাকার ফেন্সিডিলসহ আটক-২

abu naser
জানুয়ারি ৩০, ২০২৪ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুরে সাড়ে ৪ লাখ টাকার ফেন্সিডিলসহ আটক-২

 

আবু নাসের হুসাইন, সালথা: মোটরসাইকেলে করে অভিনব কায়দায় ফেনসিডিল বহনকালে ফরিদপুর জেলার মধুখালীতে সাড়ে চার লাখ টাকার ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এসময় মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার ফরিদপুর র‍্যাব-১০, সিপিসি-৩, কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

র‍্যাব জানায়, গতকাল সোমবার (২৯ জানুয়ারি) বিকালে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন সেনখালী ব্রীজ সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক চার লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা মূল্যমানের একশত বায়ান্ন বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ এবং একটি ব্যাগ ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ জাবেদ আলী (৩৮), পিতা-মোঃ আবেদ আলী, সাং-দর্শনা কলেজ পাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা ও বাক প্রতিবন্ধি মোঃ ইকবাল হোসেন (২৫), পিতা-মোঃ নবী মিয়া, সাং-পুরাতন বাজার, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকা ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

ফরিদপুর র‍্যাব-১০, সিপিসি-৩, কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সাফল্যেঃ– র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।