ঢাকাসোমবার , ২১ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ

admin
আগস্ট ২১, ২০১৭ ১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তির পাশাপাশি গত বছরের মত এবারও জেলার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষরোপন ও ছাত্র/ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হচ্ছে।

গত চারদিনে,আটঘড় উচ্চ বিদ্যালয়,সাড়–ককদিয়া উচ্চ বিদ্যালয়,বিভাগদী উচ্চ বিদ্যালয়, কানাইপুর উচ্চ বিদ্যালয়, শোলাকুন্ড ফাজিল মাদ্রাসা,লস্করকান্দি উচ্চ বিদ্যালয়, ঠেনঠেনিয়া ফাজিল মাদ্রাসা, গট্টি উচ্চ বিদ্যালয়, কোশাগোপালপুর ফাজিল মাদ্রাসা, কোশাগোপালপুর উচ্চ বিদ্যালয়, চাদপুর উচ্চ বিদ্যালয়ে ইতিমধ্যে বিতরণ সম্পর্ন হয়েছে।

ফাউন্ডেশনটির পক্ষে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিচারক আবদুর রহমান মোল্যা, নির্বাহী সদস্য মিজানুর রহমান,সমাজসেবক,শিক্ষানুরাগী ও সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফরিদুর রহমান।

এছাড়া,বিভাগদী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও বিএনপি নেতা শাহিন রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা মামুন চৌধূরীসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। জানা যায়, বাকি বিদ্যালয়ে বিতরণ আগামি দিনে সম্পর্র্ন করা হবে।

উল্লেখ্য, ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ২১ হাজার ফলজ বৃক্ষ চারা বিতরণ করা হবে।

 

স/মা