হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের বিল মামুদপুর গ্রামে সন্ত্রাসী হামলায় আঃ মোতালেবের পুত্র প্রতিবন্ধি সাগর গুরুত্বর আহত হয়েছে বলে জানা গেছে। আহত অবস্থায় সাগরকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৩দিন ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি থাকার পর তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাগরের পিতা জানান, গত ৮ মে মঙ্গলবার সকাল ৯টার দিকে প্রতিবন্ধি সাগর বাড়ির পার্শ্ববর্তী সেলিম সাধুর ব্রিজের পাশে দাড়িয়ে ছিল। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে বিলমামুদপুর গ্রামের মৃত আয়ুব আলীর পুত্র রোকনসহ ৪/৫ জন প্রতিবন্ধি সাগরকে ধাওয়া করে। এ সময় সাগর দৌড়ে সেকেন সেকের বাড়িতে আশ্রয় নেয়। সন্ত্রাসীরা সেকেন সেকের বাড়িতে ঢুকে জোর পূর্বক সাগরকে টেনে হিচড়ে বের করে বাশ ও ইট দিয়ে তার মাথা, পিঠে ও মাজায় উপর্জপুরি আঘাত করে। এতে প্রতিবন্ধি সাগর গুরুত্বর আহত হয়।
আহত অবস্থায় তাকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
স/এষ্

