ঢাকারবিবার , ২৩ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হল নবকাম পল্লী ডিগ্রি কলেজ

admin
জুন ২৩, ২০১৯ ৩:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে উপজেলার শ্রেষ্ঠ কলেজ এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন নবকাম পল্লী ডিগ্রী কলেজ।

মূল্যায়ন বোর্ডের নির্বাচিত সদস্যগণ এক সমীক্ষা চালিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। অত্যন্ত বিচক্ষণতার সাথে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়েছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও মূল্যায়ন বোর্ডের সভাপতি মো: আবুল খায়ের জানিয়েছেন।

৪ সদস্য বিশিষ্ট মূল্যায়ন বোর্ডের কমিটিতে সভাপতি ছাড়াও অন্যান্য সদস্যগণ হলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোস্তফা আহসান কামাল, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিসেস স্বপ্না বৈদ্য ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: খোরমেদ আলম।

এক অড়ানম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে শ্রেষ্ঠ শিক্ষকদের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দিয়েছেন সালথা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও এসি ল্যান্ড তানজিলা কবীর ত্রপা, উপজেলা চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতব্বর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল খায়ের।

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে উপজেলার অন্যতম বিদ্যাপীঠ নবকাম পল্লী ডিগ্রী কলেজ, শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন একই কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যপক ও বিভাগীয় প্রধান পারভিন আক্তার, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন একই কলেজের অধ্যক্ষ মো: ওবায়দুর রহমান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবকাম পল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: ওবায়দুর রহমান, বিভাগদী শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তরিকুল ইসলাম, ইউসুফদিয়া আলীম মাদরাসার অধ্যক্ষ আবু সায়েম মোল্যা ও উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

স/এষ্