ফরিদপুরে শিল্পী পরিবারের মাসিক সভা অনুষ্ঠিত
শারমিন রিমা, ফরিদপুর।। ঈদ পুনর্মিলনী উপলক্ষে শিল্পী পরিবার ফরিদপুর জেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফরিদপুর শহরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুর জেলা শিল্পী পরিবারের সভাপতি মতিউর রহমান শামীম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন, নির্বাহী কমিটির সিনিয়র সদস্য আব্দুস সালাম মোল্লা, প্রচার প্রকাশনা সম্পাদক শারমিন আক্তার রিমা, শহীদ মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর জেলা শিল্পী পরিবারের সাংগঠনিক সম্পাদক রুমন চৌধুরী।

