হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জমশেদের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে অভিভাবক ও সাধারণ শিক্ষকবৃন্দ।
মঙ্গলবার দুপুরে বোয়ালমারীর উপজেলার পরিষদের সামনে (স্টেশন রোড়ে) আধাঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন, আরিফ ইসলাম, তারেক পারভেজ, শহীদুল হোসেন, লিয়াকত হোসেন প্রমুখ।
বক্তরা এসময় বলেন, বর্তমান শিক্ষা কর্মকর্তা বোয়ালমারীতে যোগদানের পর থেকে তিনি উদ্ধর্তন ও অধনস্তদের সাথে প্রায়ই দুব্যবহার করেন, শিক্ষা অফিসে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি বেড়ে গেছে। এছাড়াও শিক্ষাথিদের উপবৃত্তি টাকা পেতে স্কুলগুলো শিক্ষকদের কাছ থেকে অতিরিক্ত কমিশন নেন। এ কারণে অনতিবিলম্বে ওই কর্মকর্তাকে (সৈয়দ আহমেদ জমশেদ) দ্রুত অপসারণ করে উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসে কার্যক্রম স্বাভাবিক করতে হবে। অন্যথায় শিক্ষা মান উন্নয়নে বাধাগ্রস্ত হতে পারে বলে বক্তব্য রাখেন।
স/এষ্

