ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার রাধানগর গ্রামের লাল মিয়ার ছেলে শাহজাহান হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে মাববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।
আজ রবিবার সকাল ১০ টায় নগরকান্দার রামনগর ইউনিয়নের কুঞ্জুনগর বাজারে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এই মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণীপেশার কয়েক হাজার মানুষ শাহজাহান হত্যার বিচার দাবি সংবলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন-প্লাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন। মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়নের চেয়ারম্যান আঃ কুদ্দুস ফকির,সাবেক চেয়ারম্যান কাইমদ্দীন মন্ডল, মান্দার ফকির, নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, আঃ ছত্তার মন্ডল, রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুজ্জামান চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মাসুদ হোসেন, সাংবাদিক এস এম আক্কাছ,মনিরুজাজামান মিয়া, আঃ ছালাম ব্যাপরী, আ’লীগ নেতা সরোয়ার হোসেন,বিশ্বজিৎ চক্রবর্তী, নিহত শাহজাহের বড় ভাই হাজী মোঃ মজিবর রহমান,ছোট ভাই হাবিবুর রহমান ,স্ত্রী রেহেনা বেগম,মেয়ে সানজিদা ছেলে রিংকু।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারী বুধবার সকালে রামনগর উচ্চ বিদ্যালয়ের পাশের গম ক্ষেতে শাহজাহানের লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। মাদক জুয়া সহ এলাকার বিভিন্ন অন্যায় ও অসামাজিক কাজের বিরুদ্ধে নিহত শাহাজান ছিল সোচ্চার।
স/শা

