হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে পনের আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় ময়েজউদ্দিন জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে এ পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
ময়েজউদ্দিন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারি লাইব্রেরিয়ান মোঃ আমির হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ও লেখক প্রফেসর মোশার্রফ আলী, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতান মাহমুদ হীরক।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, প্রাক্তন ফরিদপুর জেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ হাওলাদার, লাইব্রেরি সহকারী মির্জা সাইফুল্লাহ, রেজাউল প্রমূখ।
স/এষ্

