হারুন-অর-রশীদ ,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর গোপালপুর ঘাট এলাকা থেকে ১ যুবকের লাশ উদ্ধার করেছে চরভদ্রাসন থানা পুলিশ। আজ রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।
ওই যুবক গতকাল বিকালে পদ্মা নদীতে চার বন্ধুর সঙ্গে নৌকা নিয়ে ঘুরতে যায়। তাদের ভিতর তিন বন্ধু ফিরে আসলেও সে আর ফিরে আসেনি। অনেক খুঁজাখুঁজির পর আজ রবিবার সন্ধ্যায় পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত ওই যুবকের নাম জহিরুল ইসলাম(৩৩)। সে উপজেলার বিএস ডাঙ্গী গ্রামের ইউসুফ শেখের পুত্র।
এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স/এষ্

