ঢাকামঙ্গলবার , ৫ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা

abu naser
জুলাই ৫, ২০২২ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা

 

 

ফরিদপুর ব্যুরো: ফরিদপুরে সবুজ মোল্লা(২৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।

মঙ্গলবার (৫ জুলাই) ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ গনমমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
গত সোমবার (৪ জুলাই) রাতে শহরের বাইতুল আমানে এই নৃশংস ঘটনা ঘটে।

জানা গেছে দুর্বৃত্তরা মোঃ সবুজকে এলোপাথাড়ি কুপিয়ে এবং হাত কেটে শরীর থেকে আলাদা করে, ফরিদপুর বায়ুতুল আমান একাডেমির রাস্তার উপর ফেলে রেখে যায়। পরে স্থানীয় এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উক্ত সবুজ ফরিদপুর সদরের ডিগ্রীরচর ইউনিয়নে কাজের মাতবর ডাংগি এলাকার শহীদ মোল্লার ছেলে বলে জানা যায়। তিনি বায়তুলমান এলাকায় একটা ভাড়া বাড়িতে বসবাস করতেন। এছাড়া ফ্লেক্সিলোড ব্যবসায়ী ছিলেন।

 

এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার গণমাধ্যমকে জানান খুনের বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে, এই ঘটনায় কারণ উদঘাটনের চেষ্টা চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।