ঢাকাবৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

abu naser
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

 

আবু নাসের হুসাইন, সালথা।। ফরিদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী শওকত আলী (২৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর র‌্যাব-১০ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃত মোঃ শওকত আলী যশোর জেলার বেনাপোল থানার কাগমারী গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে।

র‌্যাব জানায়, গত (৬ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভাংগা গোল চত্তর এলাকায় একটি অভিযান চালিয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী মোঃ শওকত আলীকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিভিন্ন সময় বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে পরবর্তীতে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।

ফরিদপুর র‍্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।