ঢাকাশনিবার , ৬ জুলাই ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে বাবা আটক!

admin
জুলাই ৬, ২০১৯ ১২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি ।। ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের চন্ডিপুর এলাকা থেকে সৎ মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাকে আটক করা হয়।

আটক ব্যাক্তির নাম হেলাল খা (৩৫)। সে বরিশাল জেলার মুলাদী উপজেলার চরপাশা গ্রামের মৃত আলী জব্বার খা’র ছেলে।

কোতয়ালী থানার অফিসার ইন চার্জ এএফএম নাসিম জানান, আটক হেলাল খা ৬ বছর আগে চন্ডীপুর এলাকার স্বামী পরিত্যক্তা ৪০ বছর বয়সের এক নারীকে বিয়ে করে এখানেই বসবাস শুরু করে। ওই মহিলার আগের স্বামীর ঔরসে এক কন্যা সন্তান আছে। পরবর্তীতে এই হেলালকে বিয়ে করার পরে আরো দুই সন্তান।

ওসি জানান, ওই নারীর মেয়ের বয়স এখন ১৫/১৬ বছর। সে ওই এলাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

হেলাল এই মেয়েটিকে যৌন নির্যাতন করে, এলাকাবাসীর কাছ থেকে এমন অভিযোগ পেয়ে তাকে আটক করে নিয়ে আসা হয়েছে।

প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। কিশোরীর মেয়ে বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছে। সেই মামলায় তাকে আটক দেখানো হবে।

স/এষ্