ঢাকাবুধবার , ২৫ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে মেম্বারের বাড়ীতে হামলা, দেশীয় অস্ত্র উদ্ধার

admin
এপ্রিল ২৫, ২০১৮ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের খর্দ্দ-লক্ষণদিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম খাঁনের বাড়ীতে হামলা ভাংচুর করেছে প্রতিপক্ষ বর্তমান ইউপি মেম্বার কবির মোল্লা ও তার খালাত ভাই কাজী ইকরামের সমর্থকরা । হামলাকারীরা এ সময় নুরুল ইসলাম খানের কয়েকটি ঘর ভাংচুর করে। ল্যাপটপ, মোবাইলসহ অন্যান্য মালামাল লুট করে ।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, পূর্ব শত্রতার জের ধরে মঙ্গলবার রাত ৮ টায় বর্তমান ইউপি সদস্য কবির মোল্লা এবং তার খালাত ভাই কাজী ইকরামের সমর্থকরা সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামের বাড়ীতে নানা প্রকার দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। হামলাকারীরা এ সময় বেশ কয়েকটি ঘর ভাংচুর করে। সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সালথা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খাঁন বলেন, এ ঘটনায় পুলিশ ডালিম খন্দকার নামের এক হামলাকারী যুবককে আটক এবং ঘটনাস্থল থেকে ৮টি পেট্রোল বোমা, ৪টি রামদা, ১০টি বল্লম, ১০টি ঢাল উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেছে। দুই ইউপি সদস্যের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

স/এষ্