ঢাকারবিবার , ১৪ আগস্ট ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

abu naser
আগস্ট ১৪, ২০২২ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 

 

আবু নাসের হুসাইন, ফরিদপুর: ফরিদপুর জেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক অতুল সরকার এর সভাপতিত্বে এসময় ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইসতিয়াক আরিফ, জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান, জেলাধীন সকল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারগণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতি মাসে আইন-শৃঙ্খলা বিষয়ক সভার মাধ্যমে অত্র জেলা আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে, যা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা পালন করবে বলে সাধারণ মানুষ মনে করে।