আবু নাসের হুসাইন : ফরিদপুরে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত জাকির হোসেন (৩৮) ও লোকমান মোল্যা (৩৩) নামে দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাত ৮টার দিকে জেলার কোতয়ালী থানার শমেসপুর গ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ফরিদপুর র্যাব-৮ জানায়, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, জেলার কোতয়ালী থানা এলাকায় দীর্ঘদিন যাবৎ কতিপয় দুইজন মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আইন শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছে।
এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়।
এ প্রেক্ষিতে ফরিদপুর র্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল শনিবার রাত ৮টায় কোতয়ালী থানাধীন শমেসপুর গ্রামের ইয়া গাউছুল আজম দস্তগীর হযরত সুফী কবির উল্লাহ খান শরীফ ও দলিল উদ্দিন মোল্লার বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জাকির হোসেন (৩৮), পিতা-মৃত নাজির আহম্মেদ ও লোকমান মোল্লা(৩৩), পিতা-মৃত খবির উদ্দিন মোল্লা, উভয় সাং- সমেশপুর, থানা- কোতয়ালী, জেলা-ফরিদপুরদ্বয়’কে আটক করে।
ফরিদপুর র্যাবের স্কোয়াড অধিনায়ক, সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, গ্রেফতারকৃত উক্ত আসামীদ্বয়’কে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
স/এষ্

