হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরের হাউজিং এস্টেট এলাকায় আইনশৃংখলা নিয়ন্ত্রন, মাদকের বিস্তার রোধ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকালে শহরের হাউজিং এস্টেট মাঠে ফরিদপুর হাউজিং এস্টেট কল্যাণ সমিতির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা(পিপিএম)।
ফরিদপুর হাউজিং এস্টেট কল্যাণ সমিতির সভাপতি ডা. এম.এ. জলিলের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোস্তাফা, ফরিদপুর শহর আওয়ামীলীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, ১নং ওয়ার্ড আওয়ামলীলীগের সভাপতি মো. নুরুল ইসলাম মোল্যা, সাধারণ সম্পাদক ইছহাক মোল্যা, ফরিদপুর হাউজিং এস্টেট কল্যাণের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান লাভলু প্রমুখ।
প্রধান অতিথি পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা তাঁর বক্তব্য বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন ও উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরের ফরিদপুরে কোন সন্ত্রাসী, চাদাঁবাজী, মাদক ব্যাবসায়ী ও নারী নির্যাতনকারীর স্থান নেয়। এসব অপরাধীদের কঠোর হস্তে দমন করা হবে। এ সকল অপরাধীরদের দমনের জন্য তিনি সকলের সহায়তা কামনা করেন।
স/এষ্

