ঢাকাবৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরে মাইক্রোবাস চালক খুন

admin
ফেব্রুয়ারি ২৩, ২০১৭ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে এক মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ । নিহত ব্যাক্তির নাম শাহজাহান শেখ (৪৫)। সে  উপজেলার রাধানগর গ্রামের লাল মিয়া ওরফে নাল শেখের ছেলে।

বুধবার সকালে রামনগর ইউনিয়নের রামনগর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংলঘœ গম ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এবং এলাকাবাসীর  ধারনা মঙ্গলবার গভীর রাতে দুবৃত্তরা কাঠের লাঠি দিয়ে পিটিয়ে এবং গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে তাকে খুন করে এখানে ফেলে রেখে গেছে। নিহতের মাথায় ,হাতে ও গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন । পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছেন। নিহতের পারিবারিক সুত্র এবং এলাকাবাসী জানায়, শাহজাহান কিছুদিন আগে তার মাইক্রোবাসটি বিক্রি করেছেন। টাকা লেনদেন সংক্রান্ত কারণে তিনি খুন হয়ে থাকতে পারেন। শাহজাহান এলাকার মাদক ,জুয়াসহ বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। দুবৃত্তরা এ কারণেও তাকে খুন করে থাকতে পারে।

স/শা