হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় এক ভয়াবহ বাস দুর্ঘটনায় শিশুসহ ৬ জন আহত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় আলফাডাঙ্গায় বাসস্ট্যান্ডে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আলফাডাঙ্গা পরিবহন বাসস্ট্যান্ড এ দাঁড়ানো অবস্থায় থাকা সুর্য্যমুখি পরিবহন ঢাকার উদ্দ্যেশে রওনা দেওয়ার জন্য প্রস্তুত থাকা অবস্থায় দাঁড়িয়ে থাকলে, বাসড্রাইভার বাসটি স্টার্ট দিতে যায়। স্টার্ট দেওয়ার সময় হঠাত বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পরিবহন স্ট্যান্ডের দক্ষিণ পাশ ঘেষে সারিবদ্ধ ভাবে গড়ে উঠা দোকানগুলির মধ্যে ঢুকে ওপাশ দিয়ে বের হয়ে যায়।বাস ড্রাইভার, বাস ছেড়ে পালিয়ে যায় এবং ৩ জন শিশু সহ আরো ৩ জন বয়স্ক মানুষ কে দুমড়ে মুচড়ে নিয়ে একটি দোকানের ভিতর ঢুকে যায়।
৬ জন মানুষসহ সুর্য্যমুখী বাসটি দোকানের ভিতর ঢুকে গেলে, ঘটনা স্থলেই ৩জন শিশুসহ মোট ৬ জন মারাত্বকভাবে আহত হয়। স্থানীয় জনগনের সহায়তায় আলফাডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা, গাড়ির নিচে চাপা পড়া অবস্থায় থাকা মানুষজনকে টেনে বের করে।ভয়াবহ ভাবে আহত ৬ জনকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসারর জন্য জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং বাকী ৪জনকে ভর্তি রাখা হয়।
জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার জানান যে, জখম মারাত্বক হলেও, মৃত্যুর মত মারাত্বক ঝুকি নেই। বর্তমানে ঘাতক সুর্য্যমুখী বাসটি আলফাডাঙ্গা পুলিশের দায়িত্বে রয়েছে।
স/এষ্

