ঢাকাবৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে ভ্যান চালকের মেয়ের জিপিএ-৫

admin
জানুয়ারি ১৮, ২০১৮ ১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়নের মোল্লাডাঙ্গী শ্রীরামপুর গ্রামের ভ্যান চালক মোঃ নওশের সেখ এর কন্যা নীলা খাতুন এ বছর জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে। উপজেলার রামদিয়া উচ্চ বিদ্যালয় থেকে সে এ সাফল্য অর্জন করেন।

তাঁর এ কৃতিত্বে পড়ালেখায় উৎসাহিত করতে তার বাসায় ছুটে যান সরকারি রাজেন্দ্র কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ জিলাল হোসেন , বাংলাদেশ মানবাধিকার কমিশনের মধুখালী পৌর শাখার সভাপতি মীর গোলাম মোর্তুজা, মধুখালী প্রেসক্লাব এর দপ্তর সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মী প্রমূখ।

মেয়ের এ সাফল্যে নওশের বলেন, ৫ বছর আগে ওঁর মা মারা যায়। ৩ মেয়ে ও ১ ছেলের মধ্যে বড় মেয়ে সরকারি আইনউদ্দীন কলেজে ডিগ্রি ২য় বর্ষে, ছেলে সাগর দশম শ্রেণীতে, ছোট মেয়ে মীম তৃতীয় শ্রেণীতে পড়ালেখা করছে। ভ্যান চালিয়ে দুবেলা দুমুঠো খাবার জোগার করতে পারি না আর ছেলেমেয়েেদর লেখাপড়ার খরচ দেব কোথা থেকে। খেয়ে না খেয়ে বেঁচে আছি। ও নিজের চেষ্টায় এত দূর এসেছে আমি এতেই খুশি।

রামদিয়া স্কুলের প্রধান শিক্ষক দিলখুস আরা বলেন, নীলা মেধাবী ছাত্রী। ও স্কুল থেকে উপবৃত্তি পাচ্ছে। পড়ালেখার সুবিধার্থে ্ওকে সব ধরণের সুবিধা প্রদান করতে চেষ্টা করব।

স/এন