হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী রেলগেট এলাকার চা ব্যবসায়ী মো. নিজাম বিশ্বাস (৪৫) এর মাথায় চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গুরুত্বর জখম অবস্থায় নিজাম মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তার মাথায় ৬টি সেলাই লেগেছে বলে হাসপাতালের ডাক্তার জানিয়েছেন। এ ব্যাপারে মধুখালী থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
হাসপাতালে চিকিৎসাধীন নিজাম বিশ্বাস জানান, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমি দোকানে চা বানাতে ব্যস্ত ছিলাম হঠাৎ পৌরসভার গাড়াখোলা গ্রামের বারিক বিশ্বাসের ছেলে অপু (১৮) ও হাসেম বিশ্বাসের ছেলে জুয়েল বিশ্বাস (৩০) মোটরসাইকেল করে এসে আমাকে মারধর শুরু করে। আমি প্রতিহত করতে গেলে আমাকে হত্যার উদ্দেশ্যে অপু চাপাতি দিয়ে মাথায় কুপিয়ে গুরুত্বর জখম করে মোটরসাইকেল যোগে চলে যায়। স্থানীয় ব্যবসায়ীরা জানতে পেরে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এব্যাপারে চিকিৎসারত ডাক্তার সুদীপ্ত দাস শাওন জানান, নিজামের মাথায় একাধিক সেলাই লেগেছে এখন মোটামুটি সুস্থ্য আছে।
মধুখালী থানার এস আই মো. সাইফুল আলম জানান, আমরা ঘটনাটি জেনেছি মামলা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, অপু এলাকার একজন মাদক ব্যবসায়ী তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।
স/এষ্

