ফরিদপুরে বিশ্ব গ্রামীণ নারী দিবস উদযাপন
হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেলা প্রশাসন ও সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের আয়োজনে ও একশন এইড বাংলাদেশ এবং নেদারল্যান্ড এ্যামবাসির সহযোগীতায় আজ সোমবার র্যালী,আলোচনা সভা ও পদক প্রদানের মাধ্যমে ফরিদপুরে বিশ্ব গ্রামীণ নারী দিবস উদযাপন করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসটি মোঃ শামচুল আলমের সভাপতিত্বে শহরের কবি জসীমউদ্দীন হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, ফরিদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড.আবু নাঈম মোহাম্মদ আবদুস ছবুর। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, ফরিদপুর সহকারী পুলিশ সুপার আনিসুজ্জামান,ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জি এম আবদুর রউফ,আভার নির্বাহী পরিচালক সুরেশ চন্দ্র হালদার,রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা,পথকলি সংস্থার নির্বাহী পরিচালক বিলায়েত হোসেন, সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের পরিচালক প্রশাসন কাজী সিরাজুল ইসলাম। গ্রামীণ নারী কৃষক সাজেদা বেগম,লাভলী আক্তার, এদিকে দিবসটি উপলক্ষে সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বণার্ঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবি জসীমউদ্দীন হলে গিয়ে শেষ হয় ।
স/মা

