ঢাকাশনিবার , ১৫ এপ্রিল ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

abu naser
এপ্রিল ১৫, ২০২৩ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

 

আবু নাসের হুসাইন, ফরিদপুর: ফরিদপুরে ৫ হাজার ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলামিন প্রমাণিক (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল ৩ টার দিকে ফরিদপুর সদর উপজেলার বাখুণ্ডা এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী আলামিন রাজবাড়ী সদর থানার কলেজপাড়া এলাকার বাবর আলী প্রামাণিকের ছেলে।

এদিকে ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে আলামিন প্রমাণিক নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছে থেকে ৫ হাজার ১৩৫ পিস ইয়াবা, ২টি মোবাইল, ৩টি সিম এবং মাদক বিক্রির ৭’শ টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদপুর কোতয়ালি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ র‌্যাব কমান্ডার।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলা হয়।