ঢাকাবুধবার , ১ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

admin
মে ১, ২০১৯ ৫:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি ।।

ফরিদপুরে কৃষিজমিতে সেচ পাম্প দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এস এস সি পরিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) ফরিদপুর শহরতলীর উত্তর বিলমামুদপুরের বেল্লাল হোসেন ছেলে মোঃ আসিফ হোসেন (১৭) বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ৭ টার সময় নিজেদের কৃষি জমিতে সেচ পাম্প দিয়ে পানি দিতে গিয়ে সেচ পাম্প চালু করার সময় এই দুর্ঘটনার শিকার হয়েছে। আসিফ এবার এস এস সি পরিক্ষা দিয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স/এষ্