ঢাকাশনিবার , ১৭ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে বন্যায় রাস্তাঘাটসহ প্রাথমিক বিদ্যালয় নদী গর্ভে

admin
আগস্ট ১৭, ২০১৯ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সম্প্রতি বয়ে যাওয়া বন্যায় স্কুলভবন, রাস্তা-ঘাট,ব্রীজ-কালভার্ডসহ প্রায় কোটি টাকার স্থাপনার ক্ষয়-ক্ষতি হয়েছে।

উপজেলা প্রকৌশলী বিভাগ ও প্রকল্প বাস্তবায়ন বিভাগ ও শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার চরমানাইড় ইউনিয়নের উত্তর চরচান্দ্রা, চরচান্দ্রা, নাদিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় নদী গর্ভে চলে গেছে।

চরমানাইর,নারিকেলবাড়ীয়া,চরনাসিরপুর, ঢেউখালী, আকোটেরচর, চরবিষ্ণুপুর ও ভাষাণচরসহ ৭ ইউনিয়নে বন্যায় ব্রীজ, কালভার্ড, পাকা-আধাপাকা ও কাঁচা রাস্তাসহ প্রায় ১ কোটি টাকার স্থাপনা বিধ্বস্থ হয়েছে। বন্যার পানি এখনও নিমজ্জিত ঐ সকল এলাকার প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে ও সড়ক যোগাযোগ বিছিন্ন রয়েছে ।

উপজেলা প্রকৌশলী কাজী সেকেন্দার আলী সাংবাদিকদের বলেন, বন্যাদুর্গত এলাকার রাস্তাঘাট, বীজকালভার্ড মেরামতের কাজ দ্রত হাতে নেওয়া হবে। জনগণের যাতে কষ্ট না হয় সে দিকে লক্ষ্য রেখে যতদূর সম্ভব দ্রত মেরামতের কাজ করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন ও ক্ষতিগ্রস্থদের সব ধরণের সাহায্য-সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

স/এষ্