ঢাকাবৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে প্রতিবন্ধীদের নিয়ে কম্পিউটার প্রশিক্ষণ সমাপ্ত

admin
আগস্ট ২৪, ২০১৭ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগীতায় ফরিদপুরে প্রতিবন্ধীদের নিয়ে মাসব্যাপী বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক এ এস এম আলী আহসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ফরিদপুর অফিস ইনচার্জ সনৎ কুমার দাস, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি কামরুজ্জামান সোহেল, এস এ টিভির প্রতিনিধি সুজাউজ্জামান জুয়েল, গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা প্রবন কুমার আচার্য, গ্রাম উন্নয়ন সংস্থার পরিচালক বিপ্লব কুমার মালো।

সিএসআইডি’র সার্বিক সহযোগীতায়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আর্থিক সহযোগীতায় এবং গ্রাম উন্নয়ন সংস্থার আয়োজনে মাসব্যাপী এ কম্পিউটার প্রশিক্ষণে জেলার ২৫ জন প্রতিবন্ধী ব্যক্তি অংশ নেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

স/এষ্