ঢাকামঙ্গলবার , ২৩ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে পুলিশের ২৪ ঘন্টার কার্যক্রম: গ্রেপ্তার-৩০

abu naser
নভেম্বর ২৩, ২০২১ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে পুলিশের ২৪ ঘন্টার কার্যক্রম: গ্রেপ্তার-৩০
আবু নাসের হুসাইন, ফরিদপুর ব্যুরো: গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় ৪ জন মানব পাচারকারী সহ
অন্যান্য মামলায় ১৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া গ্রেফতারী পরোয়ানা (ওয়ারেন্ট) মূলে ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। মোট ৬ টি নিয়মিত মামলা রুজু করা হয়। ট্রাফিক পুলিশ ১৬ টি প্রসিকিউশন দেয় ও ১২ টি বিভিন্ন ধরনের গাড়ি আটক করে এবং ৭৯ হাজার টাকা জরিমানা আদায় করে। ফরিদপুর জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, ফরিদপুর কোতয়ালী থানায় ৩ টি নিয়মিত মামলা রুজু করা হয়। নিয়মিত মামলায় ১১ জন আসামি গ্রেপ্তার করা হয়। এছাড়াও ওয়ারেন্ট মূলে ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ফরিদপুর ডিবি পুলিশ কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে গার্ডেন ভিউ আবাসিক হোটেল হতে ৪ জন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একটি মানব পাচার প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়।
ভাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। এছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা মূলে ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। সদরপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। এছাড়াও অভিযান পরিচালনা করে গ্রেপ্তারি পরোয়ানা মূলে ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
সালথা থানা পুলিশ কর্তৃক একটি নিয়মিত মামলা রুজু করা হয়। নিয়মিত মামলায় ২ জন আসামি ও গ্রেফতারি পরোয়ানা মূলে ২ জন আসামীকে গ্রেফতার করা হয়। বোয়ালমারী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে গ্রেপ্তারি পরোয়ানা মূলে ৫ জন আসামী গ্রেফতার করা হয়।
মধুখালী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে গ্রেপ্তারি পরোয়ানা মূলে ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এছাড়াও ফরিদপুর ট্রা‌ফিক পুলিশ কর্তৃক রুজুকৃত মামলার সংখ‌্যা – ১৬ টি,
নিষ্প‌ত্তিকৃত মামলার সংখ‌্যা- ২৫ টি, আদায় কৃত জর‌মিানার প‌রিম‌ান- ৭৯ হাজার টাকা,
আটক স‌ংখ‌্যা- মোটর সাইকেল-১০ টি, ও ট্রাক- ২ টি ।