ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরে পাসপোর্টের দালাল আটক

admin
ফেব্রুয়ারি ১৯, ২০১৭ ৮:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর শহরের গোল্ড সিটি মার্কেটে অভিযান চালিয়ে পাসপোর্ট অফিসের এক দালালকে আটক করেছে র‌্যাব সদস্যরা। রোববার বেলা ১১টার দিকে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের নিলটুলীস্থ গোল্ড মার্কেটের উজ্জ্বল ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় দোকান থেকে ২৬টি পাসপোর্ট, ৬৪ আবেদন ফরম, পাঁচটি পরিচয়পত্র, সিল, ল্যাপটপ ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়। অভিযানের সময় দোকানের মালিক উজ্জ্বল কুমার দাসকেও আটক করা হয়।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে উজ্জ্বল অবৈধ পন্থায় পাসপোর্টের দালালি করে আসছিল। সে শহরের গৌরগোপাল এলাকার বাসিন্দা ও উজ্জ্বল ট্রেডার্সের মালিক। পরে আটক দালালকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিকের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত উজ্জ্বলকে ৫২ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠায়।

স/শা