ঢাকাশুক্রবার , ২৮ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরে নিউ মার্কেট টেইলার্স মালিক কল্যাণ সমিতির নির্বাচন

admin
এপ্রিল ২৮, ২০১৭ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর শহরের নিউ মার্কেট টেইলার্স মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার সকাল থেকেই সমিতির কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়।

সমিতির সভাপতি পদে সামসুল আলম চৌধুরী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছ্নে। অন্যদিকে সমিতির ১১ টি পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। সমিতির মোট ১৪০ জন সদস্যা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সমিতির কর্মকর্তাদের নির্বাচিত করবেন।

সাধারণ সম্পাদক পদে ইউনুস মোল্যা, এনামুল করিম, গফুর মোল্যা, মোকসেদুর রহমান, সংগঠনিক সম্পাদক পদে নুরুজ্জামান ও রফিকুল ইসলাম প্রতিদ্বন্ধিতা করছেন।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪ টা পর্যন্ত। এর পর গণনা শেষ ফলাফলা ঘোষণা করা হবে।

স/এষ্