ঢাকাসোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরে নজরুল পরিষদের আলোচনা সভা

admin
ফেব্রুয়ারি ২৭, ২০১৭ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি :

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুর তমদ্দুন মজলিস ও ফরিদপুর নজরুল পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা রবিবার বিকেলে তমদ্দুন মজলিসের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ তমদ্দুন মজলিস কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম এ সামাদ। অধ্যাপক মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ওবায়দুর রহমান, অধ্যাপক মুনিরুল ইসলাম, এ এফ এম জাফর সাদেক, অধ্যাপক শাহাদাৎ হোসেন, অধ্যাপক জাফর ইকবাল, আবুল বাশার প্রমুখ। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মওলানা হোসাইন আহমেদ।

স/শা