ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে দেড়’শ টাকার আদা তিনশ !

admin
এপ্রিল ২৭, ২০২০ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী পৌর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য খুচরা ও পাইকারী বাজারে আদার দাম বেশি রাখার অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ এপ্রিল ) দুপুর ১টা পর্যন্ত আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।

আদালত সূত্রে জানা যায়, পৌর বাজারে পাইকারী ১৫০ টাকার আদা ৩০০ থেকে ৩৫০ টাকা বিক্রি করার অভিযোগে ব্যবসায়ী হাসান মিয়াকে ৫ হাজার, লিয়াকত হোসেনকে ২ হাজার ও সাধনা স্টোরের মালিক শিবু অধিকারীকে ১ হাজার, মোটা ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাইকারী ১৫০ টাকার বেশি আদা বিক্রি করলে তাকে আইনের আওতায় আনা হবে বলে ব্যবসায়ীদের নির্দেশনা দেন আদালত।

সাব্বির আহমেদ সাংবাদিকদের বলেন, আদার দাম বেশি নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

স/এষ্