ঢাকাশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে তিন দিনের ব্যবধানে আবারও এক গৃহবধুর মৃত্যু

admin
সেপ্টেম্বর ১৬, ২০১৭ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

তিন দিনের ব্যাবধানে আবারও ফরিদপুর চরভদ্রাসনে শুক্রবার সন্ধায় গলায় রশি দেওয়া অবস্থায় সূবর্না (২২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের কেম এম ডাঙ্গী গ্রামের শেখ খালেকের তৃতীয় সন্তান।

সদরপুরের চরবিষ্ণুপুর ইউনিয়নের নিজাম প্রামানিকের স্ত্রী সাফিয়া জানান, তিন বছর আগে তার ছেলে শামীম প্রামানিক(২৭) এর সাথে সূবর্নার পরিচয় হয়। কিছুদিন পর শামীম চাকুরীর উদ্দ্যেশ্যে বাহারাইন যায়। মাস খানিক পর শামীম তাকে সূবর্নার সাথে সর্ম্পকের কথা বলে। তার ভিত্তিতেই মুঠো ফোনে উভয়ের বিয়ে হয় এবং সূবর্না রিতীমত শশুর বাড়ীতে সংসার করতে থাকে। কয়েকদিন আগে সুর্বনা বাবার বাড়ী বেড়াতে আসে। শুক্রবার রাত নয়টার সময় ছেলের বউয়ের মৃত্যুর সংবাদ পান।

অপর দিকে সুবর্নার বড় ভাই শফিকুলের স্ত্রী বিউটি আক্তার বলেন, ঘটনার সময় বাড়ীতে কেউ ছিল না। তিনি পাশের বাড়ীতে ছিলেন বিকেলের দিকে শামীম ফোন করে তাকে সূবর্নার খোঁজ নিতে বললে বাড়ী যান। বারান্দার একটি কক্ষের দরজা চাপানো দেখে ধাক্কা দিতেই সূবর্নাকে গলায় কালো একটি রশি দিয়ে আড়ার সাথে ঝুলন্ত দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা এসে সূবর্নাকে উদ্ধার করে চরভদ্রাসন থানা স্বাস্থ্যকপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালাম আজাদ তাকে মৃত ঘোষণা করেন।

সূবর্নার বড় ভাইয়ের সহায়তায় মুঠো ফোনে মৃত্যুর পূর্বেও শামীমের সাথে কথা হয়ছে এমন কল রেকর্ড দেখা যায়। বিয়ের তিন বছরে স্বামীর সাথে সরাসরি দেখা না হলেও মাঝে মাঝে মুঠো ফোনে তাদের সাথে ঝগড়া হতো। বিষয়টি সূবর্নার পরিবারের সদ্যরা নিশ্চিত করেন। তবে ঝগড়ার কারণ কেউ বলতে পারেনি।

চরভদ্রাসন থানার এস আই স্বপন কুমার বলেন, উভয় পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই সুবর্নার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এব্যপারে চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রসংগত গত মঙ্গলবার রাতে উপজেলার গাজিরটেক ইউনিয়নের ব্যাপরীর ডাঙ্গী গ্রামে শ্বশুর বাড়িতে গৃহবধু সোনিয়া আক্তার(২২)এর রহস্যজনক মৃত্যু হয়।

স/মা