ঢাকাবৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে ঢাকাটাইমস সম্পাদকের নানির দাফন সম্পন্ন

admin
আগস্ট ৩১, ২০১৭ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক আরিফুর রহমান দোলনের নানি হামিদা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গার কামারগ্রাম কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে বেলা ১১টায় কামারগ্রাম কাঞ্চন একাডেমি মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এ সময় আরিফুর রহমান তাঁর নানির জন্য উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন।

হামিদা বেগম সোমবার রাত ১০টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গার কামারগ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

উচ্চশিক্ষিত হামিদা বেগমের স্বামী ছিলেন নূর জালাল। সমাজের মানুষের সহায়তায় দুজনই ছিলেন নিবেদিতপ্রাণ।

মরহুমা হামিদা বেগম দুই ছেলে, তিন মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন, ঢাকাটাইমস ও এই সময় পরিবার গভীর শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে।

স/মা