ঢাকাশনিবার , ২৯ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে ডিবির অভিযানে আটক- ৫

admin
জানুয়ারি ২৯, ২০২২ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে ডিবির অভিযানে আটক- ৫

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র অভিযানে পাঁচজনকে আটক করেছে। শনিবার সকালে কোতয়ালী থানাধীন হাবেলী গোপালপুর বিন্দুপাড়া এলাকায় গাঁজা সেবন করার সময় ডিবি পুলিশ তাদেরকে আটক করে।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, ফরিদপুরের পুলিশ সুপার এর দিক নির্দেশনায় ও ডিবির অফিসার-ইনচার্জ এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে শনিবার সকাল ৯.২০ ঘটিকার সময় ফরিদপুর কোতয়ালী থানাধীন হাবেলী গোপালপুর বিন্দুপাড়া মাস্টার বাড়ীর পিছনে জনৈক ফিরোজের নির্মানাধীন বিল্ডিং এর ভিতর থেকে জয় বিশ্বাস (১৯), পিতা-হারান বিশ্বাস, শান্ত বিশ্বাস (২১), পিতা-গবু বিশ্বাস, উভয় সাং হাবেলী গোপালপুর বিন্দুপাড়া, রানা বিশ্বাস (১৯), পিতা-শান্ত বিশ্বাস, রমেন বিশ্বাস (২০), পিতা-সুমন বিশ্বাস ও নিখিল মন্ডল (২৮), পিতা-চৈতন্য মন্ডল, সর্ব সাং-লেকপাড় বিন্দুপাড়া, সর্ব থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরদেরকে গাঁজা সেবন করা অবস্থায় গ্রেফতার করেন। উক্ত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা গাঁজা সেবন করেছে মর্মে স্বীকার করলে তাদের জেনারেল হাসপাতাল, ফরিদপুর নিয়ে ডোপটেস্ট করেন। উক্ত ডোপটেস্ট রিপোর্টে প্রত্যেকে গাঁজা সেবন করেছে মর্মে ডাক্তার মতামত প্রদান করেন।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম জানান, উক্ত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স/এস্