ফরিদপুরে ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ
ফরিদপুর ব্যুরো: ফরিদপুরের নগরকান্দায় ডাকাত দলের ৮ সদস্যকে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানার ওসি হাবিল হোসেনের নির্দেশে এসআই মোঃ ইলিয়াছ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম সোমবার দিবাগত গভীর রাতে অভিযান পরিচালনা করেন। ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া পাড়াদিয়া বটতলা এলাকায় ডাকাতি করার চেষ্টাকালে ডাকাত দলের ৮ সদস্যকে আটক করে পুলিশ।
ডাকাত দলের আটককৃত সদস্যরা হলো, নগরকান্দা উপজেলার ভবুকদিয়া গ্রামের মৃত রব মুন্সির ছেলে ছলেমান মুন্সি(৪৫), আক্কাস শিকদারের ছেলে শরিফুল শিকদার(২৪), পিতা- আক্কাস শিকদার, ফরিদপুর সদরের শোভারামপুর গ্রামের আবুল বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাস(৩১), মৃত নৈমুদ্দিন শেখের ছেলে জনি শেখ (২৫), বাচ্চু বিশ্বাসের ছেলে রায়হান বিশ্বাস(২৫), পিতা- বাচ্চু বিশ্বাস, ফরিদপুর সদরের রঘুনন্দপুর গ্রামের জালাল খানের ছেলে শাহিন খান(৩২), নবা মন্ডলের ছেলে ইয়াছিন মন্ডল(২২)। পিতা- নবা মন্ডল, গোপালগঞ্জ জেলার কাশীয়ানি উপজেলার মতি কাজীর ছেলে হেমায়েত কাজী(৪০)।
ডাকাতদের থেকে ১টি লোহার বড় হাতুরী, ১টি প্লাষ্টিকের খেলনা পিস্তল, ৩টি লোহার ছোড়া, ১টি লোহার বড় হাতুরী, ১টি লোহার রড, ১টি লোহার ছোট রামদা, ২টি লোহার রডের তৈরী ছেনি, ১টি প্লাষ্টিকের ব্যাগের মধ্যে ২ ইঞ্চি চওড়া বড় ২টি কসটেপ উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ।
নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, ডাকাত দলের ৮ সদস্যকে আটক করে, মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় নগরকান্দা থানায় একটি মামলা হয়েছে।

