আবু নাসের হুসাইন, ফরিদপুর: ৭ই সফর বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের মহা পবিত্র ফাতেহা শরীফ উপলক্ষে ফরিদপুরে জাকের পার্টির বিভাগীয় মিশন সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জাকের পার্টির উদ্যোগে শহরের রেস্টুরেন্ট এ্যাবলুমের কনফারেন্স রুমে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী’র মহা পবিত্র ফাতেহা শরীফ উপলক্ষে এই মিশন সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান যাদু মিয়ার সভাপতিত্বে উক্ত মিশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক বিভাগের সভাপতি মো সিরাজ মুন্সী। মিশন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মো বাদল মিয়া ও দপ্তর সম্পাদক প্রফেসর সাহাদাত হোসেন ।
এছাড়াও উক্ত মিশন সভায় জেলা জাকের পার্টির সাংগঠণিক সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু, পৌরসভা জাকের পার্টির সভাপতি মাওলানা রইছ উদ্দিন মনির, কোতয়ালী থানা জাকের পার্টির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন খানসহ ৯ উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক সহ জাকের পার্টির নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
স/এষ্

