আবু নাসের হুসাইন, ফরিদপুর: পবিত্র ঈদুল ফিতরে জাকের পার্টি রাজধানী ঢাকাসহ সারা দেশে ৮০ টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের গোয়ালচামট পুরাতন বাসস্ট্যান্ডে মহা জামাত অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদুল ফিতরের প্রকৃত মহিমা ও তাৎপর্য আলোকে ধনী গরীব নির্বিশেষে সকলের মাঝে হৃদ্যতা তৈরী করে ঈদ খুশী অর্থবহ করা এবং প্রকৃত ইসলামের উদার ভাবধারায় শান্তি, ঐক্য, সৌহার্দ্য, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে দেশ ও জাতির অগ্রগতির ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই জাকের পার্টির এ মহা আয়োজন।
ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া বলেন, সারাদেশে জাকের পার্টির সকল ঈদের জামাত একযোগে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। কর্মসুচীর অংশ হিসাবে ঈদের আগের দিন রোজাদারদের নিয়ে অনুষ্ঠিত হয় সমাপনী ইফতার মাহফিল। ফরিদপুরে অনুষ্ঠিত ঈদের জামাতে হাজার হাজার জাকেরান-আশেকান ও মোমিন-মুসলমান শরীক হন।
প্রতিটি ঈদ জামাতে সাম্য ও অনাবিল খুশীর সমান অংশীদার ধনী–গরীব সর্বস্তরের মানুষকে এক সাথে, এক কাতারে বসিয়ে ঐতিহ্যবাহী ঈদ খাবারে আপ্যায়ন করা হয়।
স/এষ্

