ঢাকারবিবার , ১০ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে জাকের পার্টির ঈদের জামাত অনুষ্ঠিত

abu naser
জুলাই ১০, ২০২২ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে জাকের পার্টির ঈদের জামাত অনুষ্ঠিত

 

ফরিদপুর ব্যুরো : বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) হুজুর কেবলাজান ছাহেবের উত্তরসূরী, জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মোজাদ্দেদী সাহেবের নির্দেশে ফরিদপুরে জাকের পার্টির উদ্যেগে ঈদুল আযহার মহা জামাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায়  জাকের পাটি ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় কৈজুরী জাকের মঞ্জিল দরবার শরীফে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এসময় জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান যাদু মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সরোয়ার হোসেন বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফকির আব্দুল মান্নান, ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বায়েজিদুর রহমান, চরভদ্রাসন উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ রাজা হোসেন খান, সালথা উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক সাহিদ আলী শিকদার, বিভিন্ন উপজেলা জাকের পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন খান সহ

জাকের পার্টির হাজারো নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুমিন মুসলমান ঈদের জামাতে শরীক হন। এসময় মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ঈদের জামাত শেষে তবারক বিতরণ করা হয়।

এছাড়াও বেশ কিছু গরু কোরবানি দেওয়া হয়।