ঢাকাবৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

admin
জানুয়ারি ৪, ২০১৮ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ফরিদপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সকালে জেলা শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।

বিকেলে দলীয় কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রেসক্লাবে সমবেত হয়। এখানে কেক কাটার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম শামীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভি, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল,রাজেন্দ্র কলেজের (রুকসু) ভিপি কাওসার আকন্দ,জিএস তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান,এজিএস অমিত বিশ্বাস অর্ক প্রমুখ।

স/এষ্