ঢাকাবুধবার , ৪ অক্টোবর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরে চাঞ্চল্যকর মান্নান হত্যার প্রধান আসামি গ্রেফতার

abu naser
অক্টোবর ৪, ২০২৩ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে চাঞ্চল্যকর মান্নান হত্যার প্রধান আসামি গ্রেফতার

 

ফরিদপুর প্রতিনিধি।। ফরিদপুরের সদরপুর উপজেলায় চাঞ্চল্যকর মান্নান হত্যার ঘটনায় জড়িত থাকা প্রধান আসামি সোহেল মল্লিক (৩০) কে গ্রেফতার করা হয়েছে । গত কাল (৩ অক্টোবর) বুধবার সন্ধ্যায় গাজীপুর জেলার কালিয়াকৈর থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

আসামি সোহেল উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর ডুবাইল গ্রামের দেলো মল্লিকের ছেলে।

আজ (৪ অক্টোবর) মঙ্গলবার দুপুরে ফরিদপুর র‍্যাব-১০, এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

র‍্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২২ মে সন্ধ্যায় সোহেল মল্লিক ও তার অন্যান্য সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মান্ননকে মারধর করে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় মান্নানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসকরা।

গত ১১ জুন সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহত মান্নানের ভাই মোঃ রজ্জব আলী বেপারী সদরপুর থানায় সোহেলসহ ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হত্যার ঘটনার সাথে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।