হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে ও বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তরের সহযোগিতায় ফরিদপুরে দুই দিনব্যাপী “চলো গ্রন্থাগারে চলো,দেখি সম্ভাবনার আলো” শীর্ষক ক্যাম্পেইন শুরু হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯ টায় ফরিদপুরের ময়েজউদ্দিন জেলা সরকারি গণগ্রন্থাগারের পাঠকক্ষে এ ক্যাম্পাইনের উদ্বোধন করা হয়। এ ক্যাম্পাইন ২৬-২৭ অক্টোবর দুইদিনব্যাপী চলবে।
গ্রনগ্রন্থাগার অধিদপ্তরের সহকারী পরিচালক খন্দকার আসিফ মাহতাবের সভাপতিত্বে জেলা প্রশাসক অতুল সরকারের অনুপুস্থিতে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আসলাম মোল্যা।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের উপ-পরিচালক হরেন্দ্রনাথ বসু, শুভেচ্ছা বক্তব্য দেন ময়েজউদ্দিন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারি লাইব্রেরিয়ান মোঃ আমির হোসেন।
এছাড়াও এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান, রাসিনের নির্বাহী পরিচালক আসমা মুক্তা, ময়েজউদ্দিন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরী সহকারি মির্জা সাইফুল্লাহ প্রমূখ।
স/এষ্

