ঢাকাশুক্রবার , ১৩ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

admin
এপ্রিল ১৩, ২০১৮ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে উপজেলা পরিষদ ও পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে শুভ নববর্ষ উপলক্ষ্যে উপজেলার শ্রীপুর গ্রামের যুবসম্প্রদায়ের আয়োজনে মেলার ২য় দিনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্রীপুর গ্রামের বটতলায় গ্রাম বাংলার ঐতিহ্য ধারনের লক্ষ্যে ৪০ বছর পূর্বে ঘোড়াদৌঁড় এবং প্রায় ৩০ বছর বন্ধ হয়ে যাওয়া মেলা নতুন করে বাংলা নববর্ষকে বরণের উদ্যেশ্যে শুরু হয় দুইদিন ব্যাপি বৈশাখী মেলা। মেলার দ্বিতীয় দিনে বিভিন্ন অঞ্চলের লাঠিয়ালগণ লাঠি খেলায় অংশ গ্রহণ করেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিগণ।

উপজেলার বিভন্ন অঞ্চল থেকে বেশ কয়েকটি লাঠিয়াল দল অংশ গ্রহণ করেন। মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদী গ্রামের আলীম উদ্দিন শেখ ও একই ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের মোঃ কালাম সরদারের দল ১ম ও ২য় স্থান অধিকার করেন।

লাঠি খেলায় শতশত নারী-পুরুষ উপভোগ করেন। উপস্থিত দর্শক করতালী দিয়ে খেলোযারদের উৎসহ যোগান ।

স/এষ্