ঢাকামঙ্গলবার , ৯ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরে গোলাগুলিতে দুই ডাকাত নিহত

admin
মে ৯, ২০১৭ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর শহরের বাইপাস সড়কের আলালপুর এলাকায় ডাকাতদের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুর শহরের শোভারামপুর এলাকার পাভেল (২০) এবং শহরের কমলাপুর এলাকার সবুজ (২০)।

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা দাবি করেন, বাইপাস সড়কের আলালপুর এলাকায় ভোররাতের দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
এ সময় ডাকাতরা পালিয়ে গেলে ওই দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফরিদ উদ্দিন জানান, ভোররাতের দিকে এসআই অসীম মন্ডল মৃত অবস্থায় দুজনের লাশ নিয়ে আসে। মাথায় গুলি লেগে তাঁরা মারা গেছেন। এখন ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

স/এষ্