ঢাকাসোমবার , ১৩ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে গাড়ির গতিরোধ করে ফিল্মি কায়দায় হত্যার চেষ্টা

abu naser
ডিসেম্বর ১৩, ২০২১ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে গাড়ির গতিরোধ করে ফিল্মি কায়দায় হত্যার চেষ্টা

 

 

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার কালিয়ার মোড় এলাকায় এক ব্যবসায়ীর গাড়ির গতিরোধ করে গ্লাস ভেঙ্গে হত্যার চেষ্টা চালায় দুবৃত্তরা।

গতকাল রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে।


জানাযায়, ঠিকাদারি প্রতিষ্ঠান ভাই ভাই ট্রেডার্সের স্বত্তাধিকারী আমিনুল ইসলাম এর প্র্যাডো গাড়ি শিবচরের সূর্যনগর থেকে নড়াইল যাবার সময় ঘটনাস্থলে এলে এ হামলার স্বীকার হন।
ব্যবসায়ী এবং গাড়িচালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুবৃত্তরা পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ এবং ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ব্যবসায়ীক শত্রুতার জেরে কেউ এমনটা করতে পারে বলে সাংবাদিকদের জানান ব্যবসায়ী আমিনুল ইসলাম।

নগরকান্দা থানা পুলিশ সূত্রে জানা যায় এ বিষয়ে মামলা দায়ের হয়েছে এবং গাড়িটি থানা হেফাজতে আছে।