হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর হোসেনপুর গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাতে অটো চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে গণপিটুনিতে হেলাল খা(৩০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। সে সদর ইউনিয়নের সবুল্লাহ শিকদারের ডাঙ্গীর মোসলেম খার ছেলে। এ সময় ঢাকা জেলার খিলগা থানার বাসিন্দা মান্নান মিয়ার ছেলে খোকন মিয়া(৪৮) কে আটক করে স্থানীয় জনতা।
অটো মালিক ফরিদপুর কোতয়ালী থানার আলীয়াবাদ ইউনিয়নের পাটপাশা গ্রামের বাবুল খাঁ জানায়, কাজ শেষে রাতের বেলা গাজীরটেক ইউনিয়নের তেলেডাঙ্গী গ্রামের রব মোল্যার ছেলে সাঈদের দোকানে অটোটি চার্জ দেবার জন্য রেখে আসে। ভোর বেলা জানতে পারে তার অটোটি চুরি হয়েছে।
চরভদ্রাসন থানার এস আই আব্দুর রব জানায়, আনুমানিক রাত তিনটার সময় সিঁধ কেটে অটো চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসি টেঁর পেয়ে ধাওযা করে অটোটি আটক করে। চালক বেশে থাকা রহমান নামের এক যুবক জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও হেলাল ও খোকন ধরা পরে। এ সময় ক্ষুদ্ধ জনতার গনপিটুনিতে হেলালের মৃত্যু হয় ।
খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ঘটনাস্থল থেকে হেলালের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে ও আহত খোকনকে চরভদ্রাসন থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
চরভদ্রসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রামপ্রসাদ ভক্ত জানান, তিনি ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় গনপিটুনিতে মৃত্যু ও একটি চুরির পৃথক দুটি মামলার প্রক্রিয়া চলছে।
স/এষ্

