ঢাকাবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরে কালবৈশাখী ঝড়ে নিহত-১, ব্যাপক ক্ষয়ক্ষতি

admin
এপ্রিল ২০, ২০১৭ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে কালবৈশাখী ঝড়ে গাছসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ও বজ্রপাতে ১জনের মুত্যুর খবর পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ৯টায় মাত্র ২০মিনিটের ঝড়ে বসত বাড়ি,গাছপালাসহ ফসলের জমি লন্ড ভন্ড হয়ে গেছে। স্থানীয় সুত্রে খবর পাওয়া যায়, উপজেলার রায়পুর ইউনিয়নের জগন্নাতদী গ্রামের মৃত আফজাল মল্লিকের পুত্র মোতালেব মল্লিক (৫৪) বজ্রপাতে নিহত হয়েছেন। ঝড়ের সময় তিনি ঘরের বারান্দায় অবস্থান করছিলেন।

একই ইউনিয়নের পাইককান্দী গ্রামের মৃত কাঙ্গাল সেকের পুুত্র মোঃ নীলচাঁদ সেকের কলা বাগানের প্রায় ২লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ কলাবাগানের মালিকের দাবী। অপর দিকে একই ইউনিয়নের দামোদরদি গ্রামের মোঃ মিজানুর রহমানের মুরগীর খামারটি ঝড়ে উপড়ে পড়লে সেডে থাকা প্রায় ১৫শ মুরগীর বাচ্চা নীচে পড়ে অধিকাংশ মারা যায়।

স/ এষ্